ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৩
ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করার সময় রোববার বিকেল ৫টায় ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
আহতরা হলেন মতিন (৩য় বর্ষ, রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগ), নজরুল ইসলাম (এমএ, আল কুরআন) এবং ওমর ফারুক (২য় বর্ষ, আইন)। আহতদের ইসলামী বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে।
সংঘর্ষের ঘটনায় ইবি ছাত্রদল সভাপতি মো. মোমিনুর রহমান মমিন সাংবাদিকদের বলেন, নিজেদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে এবং তা মীমাংসা করা হয়েছে।
