২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরমোনাইয়ের নতুন পীর রেজাউল করিম

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রয়াত ও চর মোনাই পীর সৈয়দ ফজলুল করীমের মৃত্যুর পর তার তৃতীয় ছেলে সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমকে স্থলাভিষিক্ত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

রোববার সৈয়দ ফজলুল করীমের নামাজ-ই-জানাজা শেষে তার বড় ভাই মাওলানা মোবারক করীম চর মোনাই পীর ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর হিসেবে রেজাউল করীমের নাম ঘোষণা করেন।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সূত্র জানায়, দলের ১৭ সদস্য বিশিষ্ট মুজাহিদ কমিটি শনিবার রাতে এ সিদ্ধান্ত নেন।

নতুন চরমোনাই পীর ও আমীর শাসনতন্ত্র আন্দোলনের আমীর রেজাউল করীম চরমোনাইতে পড়ালেখা করেন।