পিডিবি চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
আপিল বিভাগের নির্দেশ অমান্য করার কারণে বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এবং ওই প্রতিষ্ঠানের সাত শীর্ষ নির্বাহীর বিরুদ্ধে হাইকোর্ট বুধবার আদালত অবমাননার অভিযোগ এনেছেন।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বিদ্যুত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এএনএম রেজওয়ান, প্রতিষ্ঠানের সদস্য মোহাম্মদ শফিকুল আজম, এসএম শমসের জাকারিয়া ভূঁইয়া, মোঃ ফজলুল হক, এএফএম নুরুল ইসলাম, সুকুমার বিশ্বাস, সেক্রেটারি মোঃ আবদুল জলিল এবং নূর হোসেন শিকদারকে ৪ নভেম্বরের মধ্যে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছিলেন।
তারা ওই সময়ের মধ্যে আদালতে হাজির না হওয়ায় পিডিবির অতিরিক্ত পরিচালক মোঃ নাসির উদ্দিন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্ট এবং আপিল বিভাগে অভিযোগ দায়ের করেন।
মোঃ নাসির উদ্দিনের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
