২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ৫৪৪ কর্মচারির বেপরোয়া তাণ্ডব, ২ শিক্ষকসহ ৩০ জন আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত ৫৪৪ কর্মচারি শনিবার সকাল আনুমানিক ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। তাদের হামলায় দুইজন শিক্ষক ও চার পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এসময় তারা উপাচার্য, উপ উপাচার্য ও পরিকল্পনা উন্নয়ন দফতর ভাংচুর করে।

৫৪৪ জন কর্মচারির নিয়োগ স্থায়ী না করে নতুন আরও নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে খবর ছড়িয়ে পড়লে তারা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায় বলে কর্মচারিরা দাবি করে।

এনিয়ে তারা মোট পাঁচবার এ ধরনের হামলার ঘটনা ঘটালো।

ঘটনার পর জরুরি ভিত্তিতে সিন্ডিকেট এবং শিক্ষক সমিতির সভা বসেছে বলে জানা গেছে।

২০০৪ সালে ১৯ এপ্রিল রাবিতে ৫৪৪ জন কর্মচারি নিয়োগ দেওয়া হলেও  তাদের চাকরি  স্থায়ী করা হয়নি। এ সংক্রান্ত মামলা সুপ্রিমকোর্ট পর্যন্ত গড়ালেও এখন পর্যন্ত এর কোন স্থায়ী সমাধান সম্ভব হয়নি।