২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে তীব্র শীত, আরো ৪ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

গত দু’দিনে তীব্র শীত ও শীত জনিত বিভিন্ন রোগে জেলায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এরা হল- ঠাকুরগাঁও সদর উপজেলার কুজিশহর গ্রামের কশির উদ্দিন (৪০), বেগুন বাড়ি সরকারপাড়া গ্রামের আব্দুল বাসেদের ১৫ দিন বয়সী শিশু কন্যা ফাতেমা, নারগুন নতুন গ্রামের কাদের আলীর ২৫ দিন বয়সী শিশুপুত্র কাজল ও বেগুনবাড়ি গ্রামের মঞ্জু (৩৫)।

এ নিয়ে এবারের শীত মৌসুমে জেলায় শীত ও শীতজনিত রোগে মৃতের সংখ্যা ১৮তে দাঁড়িয়েছে।