২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে লিটন হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত ছাত্রদল নেতা লিটন হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট অবশেষে করা হয়েছে। সোমবার বিকেলে কমিটির আহ্বায়ক, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) নজমুল ইসলাম কর্তৃপক্ষের কাছে এ রিপোর্ট হস্তান্তর করেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এর আগে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কমিটি বৈঠক করে। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এ রিপোর্ট প্রকাশ করা হবে।

ছাত্রদল নেতা রফিকুল ইসলাম পাটোয়ারী লিটন ১৩ জুলাই নিহত হওয়ার পর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি কয়েক দফা সময় নিয়ে ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করে। শিক্ষার্থীদের কেউ কেউ অভিযোগ করেছে, খুনিদের একাংশ প্রভাবশালী কতিপয় শিক্ষকের সহায়তায় পার পেয়ে গেছে।