ঢাকার রাস্তাগুলো হ্যারিপটারে সয়লাব
বিশ্বের অন্যান্য স্থানের মতো ঢাকা শহরের সর্বত্রই সম্প্রতি প্রকাশিত হ্যারিপটার নিয়ে ভক্তদের মাঝে উত্তেজনা দেখা গেছে।
‘হ্যারিপটার এন্ড হাফ-ব্লাড প্রিন্স’ এর ষষ্ঠ সিরিজ গত সপ্তায় প্রকাশিত হবার পর লেখিকা জে কে রাওলিং নিজের রেকর্ড ভেঙ্গে আবারো সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছেন।
বিশ্বের সর্বত্র ব্যাপকহারে শিশু-কিশোর এমন কি তাদের অভিভাবকরাও হ্যারিপটারের বইটি আগ্রহের সংগ্রহ করছে। রাজধানীর প্রায় সবখানেই এখন বইটি পাওয়া যাচ্ছে।
১৬ জুলাই প্রকাশিত হ্যারিপটার সিরিজের নতুন কপিটি সংগ্রহের জন্য বিশ্বের সর্বত্র বইয়ের দোকানের সামনে দীর্ঘ ভিড় দেখা যায়। একই রকম দৃশ্যও দেখা যায় রাজধানী ঢাকাতে।
যুক্তরাজ্যে’র পুস্তক প্রকাশনা কোম্পানিটির সূত্র মতে, হ্যারিপটারের ষষ্ঠ সংখ্যা প্রকাশনার ২৪ ঘন্টার মধ্যে সারা বিশ্বে ৬৯ লাখ কপি বিক্রি হয়েছে। বইটি ছাপানো হয়েছে মোট ১১ কোটি ৬০ লাখ কপি ।
মহিলা ও শিশু সহ বিভিন্ন বয়সের হকাররা হ্যারিপটার বই হাতে নিয়ে ঢাকার রাস্তার মোড়ে মোযে, ট্রাফিক সিগনালে, রেল স্টেশন, বাস স্টেশন এবং লোক সমাবেশ ঘটে এমন এলাকায় বিক্রির হাঁক দিয়ে বেড়াচ্ছে। বিশেষ করে রাজধানীর কাওরান বাজার, শাহবাগ, নিলক্ষেত মার্কেট, মৎস্য ভবন, এ্যালিফ্যান্ট রোড় , সদর ঘাট ও অন্যান্য জায়গায় এই চিত্র দেখা গেছে ।
অন্যদিকে, সমাজের বিভিন্ন স্তরের সকল বয়সের লোকজন হ্যারিপটারে বইটি কিনছে। নগরীর প্রায় সকল পত্রিকার দোকানে এক সপ্তাহ ধরে হ্যারিপটার বই দেখা গেছে। হকরারা বইটির পাইরেটেড কপি নিয়ে যানজটের সময় অথবা গাড়ির পিছনে পিছনে দৌড়ে গিয়ে বিক্রি করছে।
হ্যারিপটার নামটি বর্তমানে আন্তর্জাতিক পারিবারিক নামে পরিণত হয়েছে। অভিভাবকরা তাদের উৎসাহী সন্তানের জন্য সাম্প্রতিক সিরিজের বইটি সংগ্রহ করছেন। শুধুমাত্র শিশুরা নয় বয়স্করাও এই শিশুতোষ কল্পকাহিনীর বইটিকে পছন্দ করছে।
প্রাথমিক স্কুল ছাত্র দশ বছরের শিশু তানহা’র বাবা আবুল কাশেম কাওরান বাজারের সোনারগাঁও হোটেলের সামনে থেকে একটি বই কিনেছেন।
তিনি বলেন, আমার ছেলে হ্যারিপটারের নতুন সিরিজ প্রকাশনার কথা শোনার পর থেকেই বইটির জন্য ব্যাকুল হয়ে আছে। অবশ্য বইটি পড়ার জন্য আমিও ব্যাপক আগ্রহী ।
দু’শত টাকা দিয়ে তিনি বইটি কিনেছেন। কিন্তু কোথাও বইটির দাম নির্দিষ্ট নয়। হকারা বইটি বিক্রির জন্য ৫০০ টাকা থেকে ৭০০ টাকায় পর্যন্ত দাম হাঁকছে। কিন্তু শেষ পর্যন্ত যা পারে তাই দিয়ে বিক্রি করছে, এমন দেখা গেছে বইটি ৭৫ টাকায় বিক্রি করা হয়েছে ।
অন্য একজন ক্রেতা জানান, হ্যারিপটার বইটির প্রকৃত দাম ১২০০ টাকারও বেশি। নিন্ম আয়ের মানুষের পক্ষ্যে বইটি কেনা সম্ভব নয়। তাই পাইরেটেড কপি কেনাতে আমার কোন আক্ষেপ নেই।
