২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি, দুর্গত এলাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব

লালমনিরহাট জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

উজান থেকে পানির ঢল ও ভারতের গজালডাঙ্গা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, বন্যাদুর্গত এলাকায় নানা ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলার দুটি উপজেলার প্রায় শতাধিক পরিবারের লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সসহ ক্লিনিকগুলোতে চিকিৎসাধীন রয়েছে।

বন্যাগ্রস্থ এলাকাগুলোতে ডায়ারিয়া মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বলে জানান লালমনিরহাট সিভিল সার্জন অফিস সূত্র।

সরকারি ভাবে ৫০ হাজার টাকা ও ৫০ মেট্রিকটন চাল অনুমোদন দেওয়া হলেও লালমনিরহাটের বন্যাগ্রস্থ এলাকা অনুপাতে তা অপ্রতুল। এছাড়া জেলার অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ করেছে পানিবন্দি লোকজন।