২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে দুই শিশুর মৃত্যু

মানিকগঞ্জে পৃথক ঘটনায় মঙ্গলবার দু’ শিশু নিহত হয়েছে। সদর উপজেলার দিখী ইউনিয়নের গজারিয়া বিলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মঙ্গলবার সকালে পরান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 08:06 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ভাটবাউর গ্রামের কৃষক মিলন মিয়ার তৃতীয় শ্রেনীতে পুড়ুয়া সন্তান পরান গ্রামের অন্য দুই কিশোরকে নিয়ে পাশ্ববর্তী গজারিয়া বিলে নৌকা যোগে ঘাস কাটতে যাবার পথে পল্লী বিদ্যুতের খুঁটির সাথে ঝুলে থাকা তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সে মারা যায়। এ ব্যাপারে নিহতের বাবা থানায় মামলা করেছে।

এদিকে, পুকুরের পানিতে ডুবে সুমন (২) নামে এক শিশু মারা গেছে। সদর উপজেলার নওখন্ড গ্রামের রঞ্জিতের ছেলে সুমন খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেলে মঙ্গলবার তার লাশ পানিতে ভেসে উঠে।