২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তে মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 07:47 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

নিহত যুবকের নাম শহিদুল হক (২০)। হত্যার পর বিএসএফ তার লাশ ভারতে নিয়ে গেছে।

এলাকাবাসী জানায়, শহিদুল সীমান্তের মেইন পিলার ৩৮২/১ এস এবং ২ এস-এর মাঝামাঝি এলাকার জলাশয়ে মাছ ধরার সময় বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শহিদুল উপজেলার রত্নাই কাশিবাড়ি গ্রামের আব্দুল লতিফের ছেলে।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ তার লাশ ফেরত দেয়নি।