২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৬০, গ্রেফতার ১৪

সিরাজগঞ্জের কওমী জুট মিলের শ্রমিকদের বকেয়া মজুরির দাবিতে সোমবার হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে শ্রমিক-পুলিশ সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

এসময় পুলিশ ১৪ জন শ্রমিককে আটক করে।

কওমী জুট মিল রক্ষা সংগ্রাম কমিটি শ্রমিকদের ২৮ মাসের মজুরি ও কর্মচারিদের ৭ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সোমবার অর্ধদিবস হরতাল ও অবরোধ কর্মসূচির ডাক দেয়।

ভোর হতেই শ্রমিকরা রাস্তায় নামে। প্রায় পাঁচ হাজার শ্রমিক বিশাল মিছিল নিয়ে ঝাঐল এলাকায় পৌঁছলে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে অবস্থান নেওয়া পুলিশের সাথে শ্রমিক নেতাদের বাক বিত-া হয়। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের মিছিলে লাঠিচার্জ করে। শ্রমিকরাও পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয় রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সময় মহাসড়কে কিছু সময়ের জন্যে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের বেপরোয়া লাঠিচার্জে শ্রমিক নেতা আব্দুল খালেক, মুজতবা আলী, শাহ জামাল ও শহীদুল ইসলামসহ প্রায় ৬০ জন আহত হয়।

আহতদের কওমী হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।