২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় খাদ্যে বিষক্রিয়ায় ৩৭ জন অসুস্থ

ময়মনসিংহের ভালুকায় আরিফ টেক্সটাইল মিলে খাদ্যে বিষক্রিয়ায় ৩৭ জন নির্মাণ অসুস্থ হয়ে পড়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

এদের মধ্যে ১৭ জনের অবস্থা আশংকাজনক। আজিজুল হক (১৪) নামে অসুস্থ একজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের ভালুকা থানা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর অসুস্থ অন্যরা হচ্ছে : রফিক (২৬), শান্ত (১৯), জুয়েল (১৮), আবু বক্কর (২০), সুলতান (১৫), আব্দুল (২৪), ফজলু (১৮), হাকিম (১৮), আক্কাস (১৭), আসাদুজ্জামান (২৫), এনামুল (২১), ফারুক (২০), শরীফ (২২), শফিকুল (১৫), মিরাজ (১৮) এবং নূরে আলম সিদ্দিকী (২০)।

অসুস্থদের সকলের বাড়ি রংপুর, গাইবান্ধা, বগুড়া ও ফেনী জেলায় বলে জানা গেছে।

জানা যায়, আরিফ টেক্সটাইল মিলে নির্মাণকাজে নিয়োজিত এসব শ্রমিক রোববার সকালে নাস্তা হিসেবে নিজেদের রান্না করা ভাত খেলে সকলেই অসুস্থ হয়ে পড়ে।

তবে খাদ্যে এ বিষক্রিয়ার কারণ কি তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।