২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাম্মীর হত্যাকারী বাস চালককে খুঁজছে পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী শাম্মী আখতার হ্যাপীর হত্যাকারী বাস চালককে খুঁজছে পুলিশ। জহিরুল ইসলাম নামে এই চালকের বাড়িতে রোববার তল্লাশি চালিয়েও পুলিশ তাকে খুঁজে পায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পুলিশ জানায়, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের সুলতানবাগে জহিরুলের গ্রামের বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। সে ওই গ্রামের বজলুর রহমানের পুত্র।

ঘাতক বাসটির মালিক ফিরোজ আহমেদের বাড়িতেও নোটিশ পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জ জেলার লৌহগঞ্জ থানার মিঠাসর গ্রামের ফিরোজ আহম্মেদ ঢাকার উত্তরা ১ নং সেক্টরের ১২ নং সড়কের ১৭ নং বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা শনিবার রাতে বাস ড্রাইভার ও মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে বলেন, পুলিশ বাসটির মালিক ও চালককে খুঁজছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর শের আলমের সাথে যোগাযোগ করা হলে বলেন, আমি ইতোমধ্যেই ঠিকানা ও অন্যান্য তথ্য সংগ্রহ করেছি এবং ঠিকানামতো খোঁজার চেষ্টা করছি, তবে এখনও তাদের কাউকেই সে সব ঠিকানায় পাওয়া যায়নি।