২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা ও চুয়াডাঙ্গায় পৃথক দু’টি মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

পাবনার বেড়া থানার বহুল আলোচিত বন্যা খাতুন (১৬) হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড এবং ২জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চুয়াডাঙ্গায় পৃথক আরেকটি মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়া হয়। 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

পাবনা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনাল বিচারক এ এফ এম আমিনুল ইসলাম বৃহস্পতিবার এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হল- ফরিদ ও ফারুক। অন্যদিকে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী দুজন হলেন- জামাল ও মামুন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাহেরা খাতুন ও ফেরদৌসি খাতুনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৩০ অক্টোবর বেড়া থানার ধোপাকর নিশান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী বন্যা খাতুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে আসামীরা তার গতিরোধ করে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই বন্যার মৃত্যু হয়। এ ব্যাপারে বন্যার পিতা নজরুল ইসলাম বাদী হযে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

অন্যদিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ স্পেশাল ট্রাইবুনাল আদালত-২ এর বিচারক সাজেদুল করিম বৃহস্পতিবার অবৈধ ফেন্সিডিল বহনের দায়ে ৪ ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হল- দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আহম্মদ আলী, রাশেদুল, মিন্টু এবং খায়রুল ওরফে খয়রা।

মামলার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গা দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ ২০০২ সালের ৭ নভেম্বর রাতে ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহ মাঠ থেকে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ দারোগা গোলাম রসুল এ ব্যাপারে ৮ জনকে আসামী করে মামলার চার্জশীট দাখিল করেন। দণ্ডপ্রাপ্ত সকল আসামী পলাতক রয়েছে।