২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় দু’জন স্বর্নকারকে গুলি করে হত্যাকরেছে সন্ত্রাসীরা

সন্ত্রাসীরা রোববার বিকেলে পুরান ঢাকার কতোয়ালী থানার তাঁতীবাজারে দু’জন স্বর্নকারকে গুলি করে হত্যা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

নিহতরা হচ্ছেন বৃন্দাবন সরকারের পুত্র মাধব সরকার (৩৫) এবং তার ভাতিজা  ও বল্লভ সরকারের ছেলে ভূষন সরকার (৩০)। তারা উভয়ই পুরান ঢাকার ৪ ঝুলনবাড়ি রাধিকামোহন লেনের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া চারটার দিকে তাদের জুয়েলারি দোকান ‘বিশাল স্টোর’ এ কাজ করার সময় সশস্ত্র সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি করলে তারা ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্যে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা হয়নি, থানায় কোন মামলাও দায়ের করা হয়নি ।