২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের বিরুদ্ধে মন্ত্রীর অভিযোগ

এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-২ মেজর (অব.) খাদিজা আনমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

প্রধানমন্ত্রীর নিকট দায়ের করা এক অভিযোগপত্রে ধর্ম প্রতিমন্ত্রী ওই কর্মকর্তার বিরুদ্ধে সৌদী আরবে মন্ত্রণালয়ের সচিবসহ ভিআইপি হাজীদের সঙ্গে চরম দুর্ব্যবহার করার কথা উল্লেখ করেন। সে সময় ওই প্রটোকল অফিসারের সঙ্গে তার স্বামী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব শামসুল আলমও ছিলেন। স্বামী-স্ত্রী দু’জনই সেখানে ভিআইপি মর্যাদা ভোগ করেন বলে পত্রে উল্লেখ করা হয়।

ধর্ম প্রতিমন্ত্রীর অভিযোগপত্রের একটি কপি পেয়েছে বিডিনিউজ। এখানে পত্রটি (স্মারক নম্বরÑধবিম/প্রম-২০০৪-২০০৫/৩৮১, তারিখÑ১০Ñ০২Ñ০৫) হুবহু তুলে দেওয়া হলো:

বিষয়: হজ্ব ২০০৫ এর ব্যবস্থাপনায় মিনাতে অবস্থানকালে মেজর (অব.) খাদিজা আনম, প্রটোকল অফিসার-২, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্ব্যবহার প্রসঙ্গে।

মাননীয় প্রধানমন্ত্রী,

এবারে হজ্বে মীনাতে সৌদী মোয়াল্লেম সমস্যায় মন্ত্রণালয়ের সচিবসহ আমাদের গোটা টীমকে হাজী অসন্তোষ প্রতিরোধ করতে হয়েছে। এই দু:সময়ে ভিআইপি তাঁবুতে আসা সকল সন্মানীত ব্যক্তিগণ সহযোগীতা করলেও উপরোক্ত কর্মকর্তার ক্রমাগত দুর্ব্যবহারে সকল উচ্চ ও নিু কর্মীরা সন্ত্রস্ত ও অতিস্বাভাবিক কারণে ভীত হয়ে পড়েন। অনেক ভলানটিয়ার তাঁর পক্ষ সমর্থন করে আমাদেরকে এমন কি আমাকেও সহযোগিতা করতে সাহস পায়নি। তাঁবুতে থাকা প্রত্যেক সন্মানীত উচ্চ শিক্ষিত মহিলা হাজ্বীগণ উপরোক্ত কর্মকর্তার অসহনীয় দুর্ব্যবহার ও ভাষায় মনক্ষুন্ন হয়ে আমাকে নালিশ জানিয়েছিলেন। অথচ সম্পূর্ণভাবে স্বামী-স্ত্রী উভয়কে ভিআইপি মর্যাদা দিয়ে গাড়ীর ব্যবস্থা করে তুষ্ট করার অশেষ চেষ্টা করা হয়েছিল।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদয় সহযোগিতা কামনা করছি।

শ্রদ্ধান্তে,

আপনার একান্ত

স্বাক্ষর

(মোশারেফ হোসেন শাজাহান)