মুন্সীগঞ্জে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
সদর উপজেলার চন্দনতলার একটি বনজ বাগান থেকে পুলিশ বৃহষ্পতিবার সকালে মস্তক ও কলিজাবিহীন অজ্ঞাতনামা এক যুবকের (৩০) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।
ছিন্নভিন্ন অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের ধারনা বুধবার গভীর রাতে পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত লাশের পরিচয় পায়নি পুলিশ। ময়না তদন্তের জন্য মর্গে লাশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
