২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে এখন সন্ত্রাস নেই, মানুষ শান্তিতে: বাবর

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, জোট সরকার নির্বাচনী প্রতিশ্র“তি অনুযায়ী দেশ থেকে সন্ত্রাস নির্মূল করেছে। দেশে এখন সন্ত্রাস নেই, মানুষ শান্তিতে বসবাস করছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

নেত্রকোণার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি বৃহস্পতিবার জেলার মোহনগঞ্জ উপজেলার পাইকুড়া বাজারে এক জনসমাবেশে একথা বলেন।

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, ইমরান চৌধুরী, আকম শফিকুল হক, জাহাঙ্গীর আলম খান।

সমাবেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

পরে তিনি খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর এলাকায় নির্মাণাধীন বেরি বাঁধ এবং লেপসিয়ায় নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন করেন।