২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল রোধে শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা প্রয়োজন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বলেছেন, নকল প্রবণতা রোধে শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা প্রয়োজন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে ফেনীর দাগনভূঁঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার নকল প্রতিরোধে সফলতা পেয়েছে। নকল বন্ধ হয়েছে এবার এগিয়ে যাওয়ার পালা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। মন্ত্রী বিদ্যালয়ের জন্য পাঁচ লাখ টাকার অনুদান ও একটি ভবন নির্মাণের প্রতিশ্র“তি দেন।

পরে তিনি দাগনভূঁঞার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বিকেলে তিনি দুলামিয়া কটন স্পিনিং মিলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন।