সিরাজগঞ্জে আদিবাসী কৃষক হত্যা
জেলার তাড়াশ উপজেলার আদিবাসী এক কৃষককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃত্তরা। জমিজমা নিয়ে বিরোধের কারনে তাকে হত্যা করা হয় বলে সূত্র জানায়।
আদিবাসী কৃষক সুরেশ মাহাতো (৫০) ওরফে কালু সর্দার বৃহস্পতিবার তার বাড়ীর পাশে শ্যালো মেশিন ঘরে ঘুমিয়েছিল। সেখনেই দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
এ ব্যাপারে তাড়াশ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্বার করে পোস্টমর্টেমের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে।
সুরেশ হত্যাকান্ডের ফলে আদিবাসী এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।
