২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া দিবসে আলোচনায় নারীর অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ

আগুন লেগেছে ঘরে, আমি শুধু এনেছি সংবাদ, শ্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে রোকেয়া উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলা ও এ উপমহাদেশের নারী জাগরণের আলোকবর্তিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১২৫ তম জন্ম ও ৭৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কর্মজীবী নারী আয়োজিত ‘রোকেয়া উৎসব’র উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী।

তিনি বলেন, নারীকে মানুষ হিসেবে দেখা হয়না এটা আমাদের নারী সমাজের জন্য দূর্ভাগ্য।

তিনি বলেন বাংলাদেশের নারীরা তাদের দুঃখ বঞ্চনা দূর করার জন্য সংগ্রাম করছে। এ সংগ্রাম পুরুষের বিরুদ্ধে কোন সংগ্রাম নয়। এ সংগ্রাম তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।

উৎসবে কর্মজীবী নারীর সভাপতি শিরিন আখতার বলেন, রোকেয়া নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আমরণ সংগ্রাম করেছেন। আমাদের এখন অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

বৃটিশ বিরোধী সংগ্রামের নেত্রী হেনা দাস বলেন, আমরা চাই নারী মুক্তি, মানব মুক্তি। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবে এবং অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ সমাজ গড়ে তুলতে হবে।

এছাড়া সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকী, বাংলাদেশ উমেন্স এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাসরিন আওয়াল মিন্টু, অধ্যাপক লতিফা আকন্দ, সাবেক সাংসদ তাসমীমা হোসেন প্রমূখ ।

উৎসবের আয়োজনে আলোচনা সভা ছাড়াও ছিল পোস্টার, আলোকচিত্র, পুস্তকসহ অন্যান্য প্রদর্শণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে সারা দেশের কর্মজীবী নারী সংগঠকগণ উপস্থিত ছিলেন। তারা তাদের নানা সাফল্য গাঁথা বর্ণণা করেন।