২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচআইভি জীবানুতে আক্রান্ত বিএসএফ’র অধিকাংশ সদস্য ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষায় নিয়োজিত

এইচআইভি জীবানুতে আক্রান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) অধিকাংশ সদস্য ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষায় নিয়োজিত রয়েছে। দুবাইভিত্তিক পত্রিকা খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সর্বপ্রথম এইচআইভি পজিটিভ আক্রান্ত রোগী সন্ধান পাওয়া যায় ১৯৯১ সালে। এরপর এ রোগে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জন। আক্রান্তদের মধ্যে ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায় নিয়োজিত সৈন্যদের সংখ্যা সবচেয়ে বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘাতকব্যাধি এইচআইভি জীবানু আস্তে আন্তে সমগ্র ভারতীয় আন্তর্জাতিক সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়ছে।

আহমেদাবাদে অস্ত্র পরিদর্শনে আসা এক ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তা উইং কমান্ডার তরুন সিনহা বলেন, সম্প্রতি উত্তরপূর্ব শিলং মেডিকেল ক্যাম্প ১৫ জন এইচআইভি আক্রান্ত সৈন্যকে চিহিৃত করেছে।

সিনহা জানায়, সেনা কর্মকর্তারা বিদেশের অরক্ষিত স্থান থেকে মিশন শেষে দেশে ফিরেন। ফলে তাদের কাছ থেকে এ রোগের জীবানু দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়ছে।

তিনি আরও জানান, নতুন নিয়োগকৃত সকল সেনা সদস্যদের বাধ্যতামূলক এইচআইভি পরীক্ষা করার পরিকল্পনা করছেন কেন্দ্রীয়/ফেডারেল প্রতিরক্ষা মন্ত্রণালয়।