২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপান থেকে বিছানায় আগুন, রাজধানীতে বৃদ্ধের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2022, 05:04 PM

Updated : 02 Aug 2022, 02:37 PM

রোববার সকাল ৭টার দিকে স্যার সৈয়দ রোডের ছয়তলা একটি বাড়ির চারতলার একটি কক্ষে আগুন লাগলে মাহবুবুল আলম (৬৮) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার এসআই সাকিল জোয়াদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৩০ বছর ধরে মানসিক অসুস্থ মাহবুবুল প্রচুর ধূমপান করতেন। ধূমপান থেকে বিছানার তোষকে আগুন লাগে। এ আগুনে দগ্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।”

আগুন লাগার পর ধোয়া ছড়িয়ে গেলে বাসার অন্যরা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও এসেছিলেন। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

পৈতৃক বাসায় ভাইদের সাংসারেই থাকতেন অবিবাহিত মাহবুবুল আলম বলে জানান এসআই সাকিল।