জাপান থেকে এল আরও ৬ লাখ ডোজ টিকা
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2021 11:58 PM BdST Updated: 28 Aug 2021 11:58 PM BdST
বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স এর আওতায় জাপান থেকে পাঠানো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা দেশে এসেছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এসব টিকা গ্রহণ করেছি। এগুলো ইপিআইয়ের (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কোল্ড স্টোরেজে রাখা হবে।”
এ নিয়ে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ২০০ ডোজ টিকা এল।
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’ দিয়ে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল।
প্রতিষ্ঠানটির কাছ থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তির পর দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা পাওয়া যায়। এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে আরও ৩২ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ।
এরপর ভারত সরকার রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশ বেকায়দায় পড়ে। ফলে টিকাদান কর্মসূচিতে প্রথম ডোজ দেওয়া ২৫ এপ্রিল থেকে বন্ধ করে দিতে হয়। এক পর্যায়ে দ্বিতীয় ডোজ টিকা দেওয়াও বন্ধ করে দেওয়া হয়।
চীনের তৈরি সিনোফার্মের টিকা আসার পর দ্বিতীয় দফায় টিকাদান কার্যক্রম আবার চালু হয় গত ১৯ জুন। তবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেওয়া ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছিলেন।
কোভ্যাক্সের আওতায় জুলাইয়ের শেষ দিকে জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা শুরু হওয়ার পর অগাস্টের প্রথম সপ্তাহে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়।
জাপান থেকে প্রথম চালানে গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ এবং ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে।
এসএমএস ছাড়াও নেওয়া যাবে অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ: স্বাস্থ্য অধিদপ্তর
এছাড়া ৬ অগাস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ এবং ২১ অগাস্ট দেশে আসে ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা। সব মিলিয়ে জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা এসেছে ২৩ লাখ ৫৬ হাজার ২০০ ডোজ।
কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান বাংলাদেশকে সর্বমোট ৩০ লাখ ডোজ টিকা উপহার পাঠানোর কথা জানিয়েছে।
অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলোও যাতে করোনাভাইরাসের টিকার ন্যায্য হিস্যা পায়, তা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হলো কোভ্যাক্স।
এর আওতায় যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার এবং মডার্নার কোভিড টিকাও দেশে এসেছে।
-
সেলিম প্রধানের বিচার নিয়ে আদেশ ৩১ অক্টোবর
-
টেকনিশিয়ানের স্বীকৃতি চান মোবাইল ফোন মেরামতকারীরা
-
বিমানবন্দরে প্রবাসীদের ‘টার্গেট’ করে ডাকাতি, গ্রেপ্তার ৩
-
‘দাঙ্গা লাগিয়ে’ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই ছিল তাদের উদ্দেশ্য: তাজুল
-
২০ বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা শুরু
-
কাকরাইলে সংঘর্ষ: দুই মামলায় ৪ হাজার আসামি
-
খিলক্ষেতের বাসায় তরুণ চিকিৎসকের লাশ
-
তিন দিনে ৭০ পূজামণ্ডপে হামলা: ঐক্য পরিষদ
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





