জুরাইন-শনির আখড়ায় শনিবার গ্যাস বন্ধ থাকবে ১২ ঘণ্টা
আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
পাইপলাইন মেরামতের জন্য শনিবার ১২ ঘণ্টার জন্য রাজধানীর জুরাইন ও শনির আখড়া এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
শুক্রবার তিতাসের এক বার্তায় বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শনির আখড়া, বড়ইতলা, ছাপড়া মসজিদ, দনিয়া, জুরাইন, ধোলাইপাড় ও কদমতলী এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময়ে সেখানে গ্যাস পাইপলাইনের জরুরি কাজ সারা হবে।
মেরামত কাজের সময় আশপাশের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
