২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় ছিনতাইকারীর বাঁশের আঘাতে বাস চালক নিহত

রাজধানীর মধ্য বাড্ডায় মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দিলে ছিনতাইকারীর বাঁশের আঘাতে এক বাস চালক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2021, 06:00 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

নিহত স্বপন (৪৮) ভিক্টোরিয়া পরিবহনের বাস চালাতেন।

বৃহস্পতিবার সকালে মধ্য বাড্ডা ডিআইটি প্রজেক্ট ৪ নম্বর রোডের ইউলুপের নিচে এই দুর্ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ পরিদর্শক হাসমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনার বিস্তারিত পরে বলা যাবে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা আশপাশের লোকজনের মুখে জানতে পেরেছি মোবাইল নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে বাধা দিলে তাকে মাথার পেছনে বাঁশ দিয়ে আঘাত করায় ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।

“আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।“

নিহত স্বপন কুমিল্লা জেলার মেঘনা থানার মৃত আব্দুল কাদেরের সন্তান।

তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

ভিক্টোরিয়া পরিবহনের এই বাস চালক মধ্যবাড্ডা বেপারীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।