নতুন অর্থবছরের দুই বিলে রাষ্ট্রপতির সই
নতুন অর্থবছরের জন্য সংসদে পাস হওয়া দুটি বিলে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার রাতে সংসদ সচিবালয় জানায়, নির্দিষ্টকরণ বিল ২০২১ এবং অর্থ বিল-২০২১ এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি।
এ বিল দুটি পাস হওয়ার মধ্য দিয়ে বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হল, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
বুধবার সংসদে পাস হয় নির্দিষ্টকরণ বিল। আগেরদিন মঙ্গলবার অর্থ বিলে সায় দেয় আইনসভা।
নতুন অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট বুধবার অনুমোদন করে সংসদ।
গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সরকারের এই ব্যয়ের ফর্দ সংসদে তুলে ধরেছিলেন।
