বিএফইউজের একাংশের নেতৃত্বে আবদুল্লাহ-রোকন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের নির্বাচনে সভাপতি পদে এম আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন। মহাসচিব হয়েছেন নুরুল আমিন রোকন।
শনিবার রাতে নির্বাচন শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
আবদুল্লাহ ভোট পেয়েছেন ১৫৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন গাজী পেয়েছেন ১৫০ ভোট।
নুরুল আমিন রোকন মহাসচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সহকারী মহাসচিব পদে নির্বাচিতরা হলেন নাসির আল মামুন (১৬৯), শফিউল আলম দোলন (১৫৪) ও শহীদুল্লাহ মিয়াজী(১৪৫)।
কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ খায়রুল বাশার (১৬৭), সাংগঠনিক সম্পাদক পদে খুরশীদ আলম (১৯১), দপ্তর সম্পাদক পদে তোফায়েল হোসেন (১৬০), প্রচার সম্পাদক পদে মাহমুদ হাসান (১৫৩) নির্বাচিত হনয়।
সদস্যপদে নির্বাচিতরা হলেন- এইচ এম আলাউদ্দিন (১৬০), জিয়াউর রহমান মধু (১৪৯), আবদুস সেলিম (১৩৯), শামসুদ্দিন হারুন (১৩৬), মো. আবু বক্কর মিয়া (১৩৪), একেএম মহসিন (১২৯) ও জাকির হোসেন (১২৯)।
নির্বাচন পরিচালনা কমিটির আহসান কবির, আবুল হোসেন খান মোহন ও কায়কোবাদ মিলনের স্বাক্ষরে ফলাফল প্রকাশ করা হয়।
