‘বইমেলা ডট কম’র যাত্রা শুরু
যাত্রা শুরু করেছে অনলাইনভিত্তিক বুকশপ ‘বইমেলা ডট কম’।
সারা বছর সব সময় গ্রাহকদের বই সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ১ জুলাই ই কমার্স সাইটটির যাত্রা শুরু করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বইমেলা ডট কমে দেশের সব প্রকাশনী ও সব লেখকের বই অর্ডার করতে পারবেন ২৫ শতাংশ ছাড়ে। পশ্চিমবঙ্গের বইও পাওয়া যাবে বিশেষ ছাড়ে।
“এখনকার এই ডিজিটাল যুগে বইও থাকবে পাঠকের হাতের নাগালেই; আশা করি, বইমেলা ডট কম পাঠক ও গ্রাহকের সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে।”
