নভেম্বরে দুই ঘূর্ণিঝড়ের শঙ্কা
চলতি মাসে অন্তত দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার নভেম্বর মাসের এ দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এ মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে এবং দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
ডিসেম্বরের শেষার্ধে আসবে শীতের দাপট।
এ মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
জানুয়ারি মাসেও দুই থেকে তিনটি শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে।
