২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসটিআই-এ নতুন চেয়ারম্যান

পণ‌্যের মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনে (বিএসটিআই) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 08:07 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

এছাড়া আরও নয়জন অতিরিক্ত সচিবের দপ্তর পরিবর্তন করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মো. সাইফুল হাসিব বিএসটিআই’র চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।

বিএসটিআই চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা ইকরামুল হককে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

বিআইডব্লিউটিসির পরিচালক মো. আশরাফুল ইসলামকে ওয়াকফ প্রশাসকের কার্যালয় এবং অর্থ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক ভূইয়াকে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক করা হয়েছে।

পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব এ কে মহিউদ্দিন আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলীকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

ওএসডি অতিরিক্ত সচিব অরুন কুমার মালাকারকে মৎস‌্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করে ওই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এছাড়া ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূইয়াকে ধর্ম মন্ত্রণালয়ে এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদকে ওএসডি করা হয়েছে।