বিমানের তেল চুরি: ২ কর্মীসহ তিন জনের দণ্ড
বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের তেল চুরি করে বিক্রির দায়ে দুই কর্মীসহ তিন জনকে একবছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- বিমানের গ্রাউন্ড সার্ভিস মেইনটেনেন্স বিভাগের কর্মচারী মুশফিকুর রহমান ও সাজিদুল হক এবং জেড এয়ারওয়েজের গাড়িচালক আবু সালেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যন্ত্রপাতি সচল রাখার জন্য বরাদ্দ লুব্রিকেন্ট অবৈধভাবে বিক্রির অভিযোগে ওই তিন জনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
“শুক্রবার সকালে বিমানের নিরাপত্তা কর্মকর্তা মফিফুল ইসলাম তাদের বিমানবন্দর থেকে আটক করেন এবং তাদের কাছে থাকা লুব্রিকেন্টের কয়েকটি কন্টেইনার উদ্ধার করেন।”
দণ্ড দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে বলে জানান শরীফ।
