২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে বিএমডব্লিউ জব্দ

অবৈধভাবে আমদানির অভিযোগে রাজধানীর গুলশান থেকে একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 11:47 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় গুলশান ২ নম্বর এলাকা থেকে ওই গাড়িটি জব্দ করা হয়।

অবৈধভাবে আনা এই গাড়ির দাম প্রায় তিন কোটি টাকা বলে জানান তিনি।

মইনুল খান বলেন, “জাফর সিদ্দিকী চৌধুরী নামরে এক ব্যবসায়ী ভুয়া কাগজপত্র দেখিয়ে এই গাড়িটি আমদানি করেছনে বলে তদন্তে জানা গেছে। এরপর পিরোজপুর থেকে এর রেজিস্ট্রেশন করা হয়।”