২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুবৃর্ত্তের গুলিতে নিহত ১

খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 12:16 AM

Updated : 22 Aug 2022, 01:12 PM

বুধবার রাত ১১টার দিকে উপজেলার রহিমনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশ সুপার মো.হাবিবুর রহমান।

নিহত ফারুক হোসেন (৪২) উপজেলার সিংহেরচর এলাকার বাসিন্দা ও পূর্ব রূপসার মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান ‘প্রেস ফুডস লিমিটেড’ এর কর্মচারী।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ সুপার মো.হাবিবুর জানান, রাতে বাড়ি ফেরার পথে রহিমনগর এলাকায় দুর্বৃত্তরা ফারুককে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া চিকিৎসক মৃত ঘোষণা করেন।