২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় টেক্সটাইল মিল কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রাইভেটকার ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক টেক্সটাইল মিল কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 02:56 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

শনিবার সকালে উপজেলার পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক সায়ফুল ইসলাম।

নিহত বিশ্বজিৎ রায় (৫০) ঢাকার ফার্মগেইট এলাকার বাসিন্দা ও থারমেক্স গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার ছিলেন।

আহত প্রাইভেটকার চালক নজরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, বিশ্বজিৎ প্রাইভেটকারে করে নরসিংদীর শিবপুরে যাচ্ছিলেন। পথে কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।