দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দিনাজপুর-বোঁচাগঞ্জ সড়কের ঢেরাপাটিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে বিরল থানার পরিদর্শক সুরেশ চন্দ্র জানান।
নিহতরা হলেন- রেজাউল ইসলাম (২৫) ও মোসাদ্দেক হোসেন (২৯)
রেজাউলের বাড়ি বিরল উপজেলার নিজামপুর গ্রামে এবং মোসাদ্দেকের বাড়ি বোঁচাগঞ্জ উপজেলার বনহারা গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক সুরেশ জানান, মোটরসাইকেলে করে উপজেলার ধুকুরঝাড়ী বাজার থেকে নিজামপুর যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তারা।
“ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।”
