রুয়েটে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস বন্ধ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সব বিভাগের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
তিনি বলেন, ন্যূনতম ক্রেডিট অর্জনের পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা যাতে কোনো সহিংসতা সৃষ্টি করতে না পারে সেজন্য মঙ্গলবার রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ না করায় পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তাদের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে পরের শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্রেডিট কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ, এক বর্ষ থেকে আরেক বর্ষে উত্তীর্ণ হতে তাদেরকে ৪০ ক্রেডিটের মধ্যে ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন করার নিয়ম করা হয়েছে। এর আগে কেউ এই ক্রেডিট অর্জন করতে না পারলেও পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারত এবং পরবর্তীতে মানোন্নয়ন পরীক্ষা দিয়ে ক্রেডিট পূরণের সুযোগ ছিল।
২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে এ পদ্ধতি তুলে নেওয়া হয়েছে।
