২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্র রাহাত হত্যা: ২ আসামির জবানবন্দি

শেরপুরে স্কুলছাত্র রাহাত অপহরণ ও হত্যা মামলার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 09:33 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম জানান, রোববার বিকালে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল আহমেদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রাহাত হত্যা মামলার আসামি আসলাম বাবু (২২) ও তার সহযোগী রবিন মিয়া (২১)।

ওসি বলেন, রাহাতকে অপহরণের পর হত্যার বিষয়টি স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছেন আসলাম ও রবিন।

এছাড়া এ মামলায় গ্রেপ্তার আরও দুই আসামিকে সোমবার আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

গত ২ অগাস্ট বিকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় রাহাত। পরে তার বাবার কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন তার বাবা।

মামলার পর রাহাতের খালু আব্দুল লতিফসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যানুসারে শনিবার দুপুরে উপজেলার মধুটিলা ইকোপার্ক সংলগ্ন মাজার পাহাড় থেকে রাহাতের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।