২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর জন্য নিরাপদ সড়ক চেয়ে মানববন্ধন

নারীর জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবি জানিয়ে মানববন্ধন করেছে দুটি সংগঠনের শ খানেক সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 06:17 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

শনিবার সকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে জেন্ডার অ্যান্ড ট্রান্সপোর্টেশন বাংলাদেশ ওয়ার্কিং টিম (জিটিবিডব্লিউটি) এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ইএসডিও)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বক্তারা বলেন, ঢাকার পরিবহন ব্যবস্থা মোটেও নারীর জন্য নিরাপদ নয়। গত কিছুদিনে যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলোর জন্য এই অনিরাপদ পরিবহন ব্যবস্থা দায়ী।

এ অবস্থার কারণে নারীরা অর্থনৈতিক এবং প্রয়োজনীয় কাজে অংশ নিতে সমস্যা হচ্ছে বলেও দাবি করেন তারা।

এ সময় বক্তারা নারীর জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা এবং সাইকেলের জন্য পৃথক লেন করারও দাবি জানান।