২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচারে জড়িত অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার ৩ নারী

মানবপাচারে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে একই পরিবারেরর তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 11:06 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

এরা হলেন- তাসলিমা আক্তার (২০), জেসমিন আক্তার (২৫) ও সাজেদা বেগম (৪৫) ।

খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে খিলগাঁওয়ের নন্দীপাড়ার এক বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃরা এক পরিবারের সদস্য। তাসলিমা ও জেসমিন সাজেদার দুই মেয়ে।

“চার বছর ধরে তারা গ্রামে গ্রামে গিয়ে মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে আসছিলো।”