২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হত্যা ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে হত্যা ও ধর্ষণ মামলার এক আসামিকে মাদকসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 05:10 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের কোর্ট চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফেনী গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ।

গ্রেপ্তার সাইফ উদ্দিন লিটু (৩৫) দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কামার পুকুরিয়া গ্রামের মকবুল আহম্মেদের ছেলে।

লিটু উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুনের ছোট ভাই বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

তার বিরুদ্ধে হত্যা ও মা-মেয়েকে ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে।

ওসি আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোর্ট চত্বর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ লিটুকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করে লিটুকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।