২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 03:47 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার জয়নগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কাশিয়ানী থানার এসআই মো. লুৎফর রহমান জানান।

গ্রেপ্তার রেজাউল করিম (৪২) উপজেলা জাময়াতের সেক্রেটারি।

এসআই লুৎফর বলেন, রেজাউলের বিরুদ্ধে কাশিয়ানী থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে।গ্রেপ্তার এড়াতে তিনি এত দিন পালিয়ে ছিলেন।

“ লুৎফর নিজ বাড়িতে ফিরেছন এ তথ্য পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই।