২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে রাইফেল-গুলিসহ যুবক গ্রেপ্তার

ফেনী শহরের রামপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ মামলার এক আসামিকে রাইফেল ও গুলিসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 12:49 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান।

গ্রেপ্তার শহিদুল ইসলাম সোহেল ওরফে কালা সোহেলের (২২) বাড়ি শহরের মধ্যম রামপুর এলাকায়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে।

পরিদর্শক আজাদ বলেন, সোহেলের কাছে একটি রাইফেল ও গুলি পাওয়া গেছে। অস্ত্র আইনে মামলা করে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।