২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইব্রেরি দর্শনে ভারত গেলেন ডেপুটি স্পিকার

লোকসভার লাইব্রেরি দর্শনে ভারত গেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 06:29 PM

Updated : 25 Apr 2022, 01:39 PM

বাংলাদেশ জাতীয় সংসদের লাইব্রেরি আধুনিকায়ন ও ডিজিটাইজেশনে অভিজ্ঞতা নিতে সফরকালে তারা ভারতের লোকসভার লাইব্রেরি ও মিউজিয়াম পরিদর্শন করবেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস জানান, রোববার সকালে তারা ঢাকা ছেড়েছেন। সফর শেষে আগামী ৩০ জুলাই প্রতিনিধিদলের সদস্যদের ঢাকা ফেরার কথা রয়েছে।

প্রতিনিধি দলে রয়েছেন সংসদ সদস্য আব্দুল মান্নান, সাইমুম সরওয়ার কমল, কাজী রোজী, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (আইপিএ) আ ই ম গোলাম কিবরিয়া, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. আবু আল হেলাল, পরিচালক (গ্রন্থাগার ও গবেষণা) মোহাম্মদ নাসির উদ্দিন, তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোমেন চৌধুরী, সহকারী প্রধান স্থপতি আশেক-ই-এলাহী চৌধুরী, নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিয়াউল আহ্সান, পরিচালক (সিস্টেম ম্যানেজমেন্ট) আ ন ম খলিলুর রহমান খান, উপ-পরিচালক (গ্রন্থাগার) বেগম জেব-উন-নেসা, গবেষণা ও শিক্ষা কর্মকর্তা শাহীনূর আলম।

ব্যক্তিগত খরচে এই সফরে ডেপুটি স্পিকারের সঙ্গী হয়েছেন তার স্ত্রী আনোয়ারা রাব্বীসহ পরিবারের সাত সদস্য। আলাদাভাবে তারা ৩১ জুলাই দেশে ফিরবেন।