২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 02:09 PM

Updated : 25 Apr 2022, 01:39 PM

রোববার সকাল ৯টার দিকে ত্রিবেনী গ্রামের রাস্তার পাশে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লাশটি দুই-তিন দিন আগের। তার নাম-পরিচয় জানা যায়নি।”

ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।