১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কারাগারে আসামিদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের পথ খুলল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনে কারাবন্দিদের সঙ্গে তাদের স্বজনদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত করেছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 03:33 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

কারাগারে থাকা আসামিদের সঙ্গে তার আত্মীয়-স্বজন ও আইনজীবীদের দেখা করার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। 

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন, অ্যাডভোকেট মো. বাবর আলী ও অ্যাডভোকেট তবারক হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

সারা হোসেন সাংবাদিকদের বলেন, গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়, কারাবন্দিদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত করা হল।

ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন অ্যাডভোকেট মো. বাবর আলী।

“শুনানি শেষে আদালত বন্দিদের সঙ্গে তাদের স্বজন ও আইনজীবীদের সাক্ষাৎ সংক্রান্ত আদেশ স্থগিত করেছেন। এখন সাক্ষাতে আর বাধা নেই।”