বঙ্গবাজারের আগুন নেভাতে সেনাবাহিনীর দল, বিমানবাহিনীর হেলিকপ্টার
বিমানবাহিনীর হেলিকপ্টারটিকে হাতিরঝিল থেকে পানি নিয়ে বঙ্গবাজারে আগুনের ওপর ছিটাতে দেখা গেছে।
ঢাকার বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল।
এছাড়া বিমানবাহিনীর একটি সাহায্যকারী দল এবং একটি হেলিকপ্টার আগুন নেভাতে কাজ করছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে দেশেল অন্যতম বড় এই কাপড়ের মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট মিলে চার ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
বঙ্গবাজারের চারটি ইউনিটের পাশাপাশি আশপাশের বিভিন্ন মার্কেট ও ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে।
বিমানবাহিনীর হেলিকপ্টারটিকে হাতিরঝিল থেকে পানি নিয়ে বঙ্গবাজারে আগুনের ওপর ছিটাতে দেখা গেছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল-সংলগ্ন পুকুর থেকেও পানি নিয়েছে ফায়ার সার্ভিস।
