বিএনপির নজরুল ইসলাম খানের স্ত্রীর মৃত্যু
দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রী অলিফা আকতার কান্তা ইসলাম রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
মঙ্গলবার ইফতারের আগে গুলশানের ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে অলিফা আকতার স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বিএনপির মিডিয়া উইয়ের সদস্য শায়রুল কবির খান জানান, প্রয়াতের লাশ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাতে থাকবে। বুধবার সকালে বনানী ডিওএইচএসের বাসায় আনা হবে এবং সেখান থেকে বাদ জোহর ডিওএইচএস জামে মসজিদে জানাজা হবে। পরে মিরপুর কবরাস্থানে বিকাল সাড়ে ৩টায় দ্বিতীয় জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।
নজরুল ইসলামের স্ত্রীর মৃত্যুর খবরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা হাসপাতালে যান। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নজরুল ইসলামের সঙ্গে কথা বলেন এবং তাকে ও পরিবারের সদস্যদের শান্তনা দেন। তারেক ও ফখরুল শোক প্রকাশ করেছেন।
