২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ

এসব হিসাবে মোট ৭১ লাখ ৩৯ লাখ ৯৩৩ টাকা রয়েছে; এর মধ্যে ব্যাংক হিসাবে রয়েছে ৩৪ লাখ ৩৯ টাকা ৯৩৩ টাকা।

সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 04:09 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে থাকে একটি ব্যাংক হিসাব এবং চারটি সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

এসব হিসাবে মোট ৭১ লাখ ৩৯ লাখ ৯৩৩ টাকা রয়েছে; এর মধ্যে ব্যাংক হিসাবে রয়েছে ৩৪ লাখ ৩৯ টাকা ৯৩৩ টাকা।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক রুহুল হক এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মাধবী দেবনাথের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন। 

এর আগে গত ৬ মে মাধবী দেবনাথের গুলশানেরর এবং বাড্ডার দুইটি ফ্ল্যাট জব্দ এবং সাতটি ব্যাংক হিসাবে থাকা ৫১ লাখ ৭০ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।