১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হলেন আজাদ মজুমদার

আবুল কালাম আজাদ সর্বশেষ ইংরেজি দৈনিক নিউ এইজের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হলেন আজাদ মজুমদার
আবুল কালাম আজাদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 06:25 PM

Updated : 26 Aug 2026, 10:19 AM

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। 

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধীন চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার মেয়াদকালে অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন তিনি। এ জন্য মাসে সর্বোচ্চ ৭১ হাজার ২০০ টাকা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি।

আবুল কালাম আজাদ সর্বশেষ ইংরেজি দৈনিক নিউ এইজের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বেশ কয়েকটি দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমেও কাজ করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শেষে ক্রীড়া সাংবাদিকতা দিয়ে পেশাজীবন শুরু করেন আজাদ মজুমদার।  

এর আগে ১৪ অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিবের দায়িত্ব পান বার্তা সংস্থা এএফপির ঢাকার ব্যুরোর চিফ শফিকুল আলম।

এ ছাড়া অপূর্ব জাহাঙ্গীরকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ও শাব্বীর আহমদকে সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন এএফপির শফিকুল